তিরুবনন্তপুরম: জুনের শুরুতেই বর্ষা ঢুকেছে কেরালায়৷ এরই মধ্যে শনিবার একদিনেই মৃত্যু হল ১৩ জনের৷ এদের মধ্যে বেশিরভাগেরই মৃ্ত্যু হয়েছে বজ্রপাতে৷ টানা বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া চলছে কেরালা জুড়ে৷ গাছ পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা৷ গাছ উপড়ে বন্ধ হয়ে রয়েছে রাস্তা৷ ফলে যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত৷ যানজটে বিধ্বস্ত শহর৷
ইদুক্কি, কোঝিকোড়, কান্নুড়ের পরিস্থিতি সবচেয়ে খারাপ৷ এই জেলাগুলিতে ক্ষতি হয়েছে ফসলের৷ বর্ষা ঢুকে পড়েছে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও দেশের উত্তর পূর্বে৷
জুনের প্রথম সপ্তাহ থেকেই কেরলের বিভিন্ন জায়গায় শুরু হয়েছিল বৃষ্টি। শনিবার আজ সকাল থেকে বৃষ্টির বেগ বাড়ে। আবহাওয়া দফতর জানায়, কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। আর তার প্রভাবেই এই বৃষ্টি। সকাল থেকেই ভারী বৃষ্টি নামে কেরলের বিভিন্ন জেলায় ও লাক্ষাদ্বীপে।

বৃষ্টির জেরে দিন কয়েক আগে, ইদুক্কি জেলায় ভূমিধস নামে। তখনই মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম জবি জন, বয়স ৩৬ বছর। কথা ছিল, ৯ জুন কেরলে ঢুকবে বর্ষা। তবে, গরম থেকে স্বস্তি দিয়ে তার একদিন আগেই ঢুকল বর্ষা।
মে মাসের শেষের দিকে মৌসম ভবন জানায় একটি বিবৃতিতে মৌসম ভবন জানিয়েছে, কেরলের কিছু অংশ ছাড়াও তামিলনাড়ুর কিছু অংশও নিজের গ্রাসে এনে ফেলেছে বর্ষা। সেই সঙ্গে পুরো লাক্ষাদ্বীপকে গিলে ফেলেছে বর্ষা। গত কয়েক দিন ধরেই কেরল এবং সন্নিহিত অঞ্চলে প্রাক বর্ষার প্রবল বৃষ্টি হচ্ছিল।
মৌসম ভবন আরও জানিয়েছিল আগামী কয়েক দিনের মধ্যেই কেরলের বাকি অংশ এবং কর্নাটকের কিছু অংশেও প্রবেশ করে যাবে বর্ষা। সেই সঙ্গে বাংলাদেশের কিছু অংশ হয়ে বর্ষা পা রাখবে উত্তরপূর্বের রাজ্যগুলিতেও।
The post ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত! একই দিনে মৃত ১৩ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sLJI2R
No comments:
Post a Comment