Monday, June 11, 2018

আন্তর্জাতিক মাদাক পাচার চক্রে জড়িত চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কাটোয়া: আন্তর্জাতিক মাদক পাচারের বড়সড় চক্রের হদিশ মিলল পূর্ব বর্ধমানে৷ ওই চক্রের সন্ধান পেয়েছে ওই জেলার কাটোয়া থানার পুলিশ৷ উদ্ধার হয়েছে ১৭৮ কেজি গাঁজা৷ গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে৷

যারা ধরা পড়েছে, তাদের মধ্যে একজনের বাড়ি কাটোয়াতেই৷ তার নাম ফিরদৌস মল্লিক৷ বাকি চারজন মহিলা৷ ওই চারজনের বাড়ি মুর্শিবাদাদের সালার ও বহরমপুর থানা এলাকায়৷

আরও পড়ুন: ‘ধড়ক’র ট্রেলারে নতুন প্রজন্মের রোমিও অ্যান্ড জুলিয়েট

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার বাঁধামুড়া গ্রামের বাসিন্দা ফিরদৌস, ওই চার মহিলা এবং আরও কয়েকজন ওডিশার জজপুর থেকে ট্রেনে উঠেছিল৷ তাদের সঙ্গে ছিল ১৩ বস্তা গাঁজা৷ যার ওজন প্রায় ১৭৮ কেজি৷ বাজারদর প্রায় ৮ লক্ষ টাকা৷

পুলিশের দাবি, ট্রেন থেকে কাটোয়া স্টেশনে ওই গাঁজা নামিয়ে নেয় তারা৷ তার পর গঙ্গা পার করে সেগুলি নিজেদের আস্তানায় নিয়ে যাচ্ছিল তারা৷ সেই সময়ই পুলিশ অভিযান চালায়৷ তখন উদ্ধার হয় গাঁজা ভরা বস্তাগুলি৷ একই সঙ্গে গ্রেফতার করা হয় ওই পাঁচজনকে৷ তবে পুলিশি অভিযানের সময় বাকিরা পালিয়ে যায় বলে দাবি তদন্তকারীদের৷

আরও পড়ুন: কাপুর পরিবারের সঙ্গে ডিনার ডেটে ভাট-কন্যা

পুলিশের দাবি, এই পাঁচজন আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত৷ উদ্ধার হওয়া মাদক বাংলাদেশে পাচারের পরিপকল্পনা ছিল৷ তাদের এই চক্রে আরও কয়েকজন জড়িত বলে অভিযোগ৷ ধৃতদের জেরা করে ওই চক্রের হদিশ করতে চায় পুলিশ৷

The post আন্তর্জাতিক মাদাক পাচার চক্রে জড়িত চারজন গ্রেফতার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2HEpjS6

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez