Monday, June 11, 2018

গোরক্ষপুর হাসপাতালের সেই চিকিৎসকের ভাইকে লক্ষ্য করে গুলি

লখনউ: অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির হাতে গুলিবিদ্ধ হলেন গোরক্ষপুরের চিকিৎসক কাফিল খানের ভাই কাসিফ জামিল। রবিবার রাত ১১টা নাগাদ ঘটে ওই ঘটনা।

গত বছরের অগস্ট মাসে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ৬০ জনেরও বেশি শিশুর। যা ঘিরে সমালোচনার ঝড় ওঠে সমগ্র দেশ জুড়ে। সেই সময় প্রকাশ্যে আসে চিকিৎসক কাফিল খানের নাম।

জানা গিয়েছে, বিআরডি হাসপাতালের প্রবল প্রতিকূল পরিস্থিতির মাঝে নিজের উদ্যোগে ত্রাতার ভূমিকা নিয়েছিলেন ডাঃ কাফিল খান। যদিও কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকেই গ্রেফতার করে পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে দীর্ঘ আট মাসের কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

রবিবার রাতে সেই কাফিল খানের ভাইকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে একদল দুষ্কৃতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটর সাইকেলে করে আসা একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি পেশায় ব্যবসায়ী কাসিফ জামিলকে লক্ষ্য করে গুলি চালায়। ঠিক কী উদ্দেশ্যে এই হামলা চালান হয়েছে সেই বিষয়ে এখনও ধন্দে রয়েছে পুলিশ।

ডাঃ কাফিল খান জানিয়েছেন যে ৩৪ বছর বয়সী গুলিবিদ্ধ কাসিফ জামিলকে প্রথমে বেসরকারি নার্সিং হোমে ভরতি করা হয়। তাঁর ঘারে গুলি লেগেছিল। ওই নার্সিং হোমেই অপারেশন করে তাঁর গুলি বের করা হয়। এই মুহূর্তে তাঁকে সেই বিআরডি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ৪৮ ঘণ্টার আগে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

খুব স্বাভাবিকভাবেই এই গুলি চালানোর বিষয় নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। কাসিফ জামিলের উপরে হামলার ঘটনা নিয়ে গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলেছেন গুজরাতের বিধায়ক জিগ্নেশ মেভানি। তিনি ট্যুইটারে লিখেছেন, “যোগী আদিত্যনাথ পরিচালিত রাজ্য সরকারের যখন হাসপাতালের অক্সিজেন কেনার ক্ষমতা ছিল না সেই সময় নিজের পকেট থেকে খরচ করে শিশুদের বাঁচিয়েছিলেন ডাঃ কাফিল খান। তাঁকেই সরকার জেলে ঢুকিয়ে দেয়। এখন আবার তাঁর ভাইকে গুলি করে খুনের চেষ্টা করা হল। ঘৃণ্য বক্তব্য, হিংসা, রক্ত এবং বুলেট নিয়ে আচ্ছে দিন উপহার দেওয়ার জন্য নরেন্দ্র মোদীকে অসংখ্য ধন্যবাদ।”

The post গোরক্ষপুর হাসপাতালের সেই চিকিৎসকের ভাইকে লক্ষ্য করে গুলি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sMdHIe

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez