বেজিং: দেখা হল, কিন্তু তেমন কথা হল না৷ ক্ষণিকের হাত মেলানো তার পরেই হাসিমুখে একে অপরকে মৃদু সম্ভাষণ জানালেন৷ সাংহাই সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী ও পাক প্রেসিডেন্ট মুখোমুখি হলেন৷
রবিবার সকালে চিনের কুইংদো শহরে ১৮ তম এসসিও শিখর সম্মেলনে উপস্থিত গোষ্ঠীভুক্ত আটটি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রধানমন্ত্রীরা৷ নানা বিষয়ে পারস্পরিক চুক্তিতে সই করার পর একে অপরের সঙ্গে হাত মেলান তাঁরা৷ তখনই পাক প্রেসিডেন্ট মামনুন হুসেনের সঙ্গে করমর্দন করতে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ তাৎক্ষণিক বৈরিতা ভুলে হাসিমুখে দু’জনে অল্প কথাও বলেন৷
তিন বছর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখোমুখি হয়েছিলেন নরেন্দ্র মোদী৷ ২০১৫ সালের ২৫ ডিসেম্বর আচমকা শরিফের সঙ্গে দেখা করেন মোদী৷ তখন শরিফ পরিবারে চলছিল বিয়ের অনুষ্ঠান৷ সেখানে উপস্থিত হন মোদী৷ মনে করা হচ্ছিল এর পর থেকে নয়াদিল্লি-ইসলামাবাদ কূটনৈতিক সম্পর্ক কিছুটা হলেও নরম হবে৷

কিন্তু ভারতে একের পর এক জঙ্গি হানার জেরে ক্রমেই দুই দেশের মধ্যে সম্পর্কের ফের অবনতি হতে থাকে৷ ২০১৬ সালে উরি হামলার পর যে তিক্ততা তৈরি হয়, তার জেরে ওই বছর ইসলামাবাদে অনুষ্ঠিত ১৯ তম সার্ক সামিট বয়কট পর্যন্ত করে ভারত৷ সেই পথ ধরে সার্কভুক্ত বাকি দেশগুলিও পাকিস্তানে যেতে অস্বীকার করে৷ পুরো সম্মেলনটাই ভেস্তে যায়৷
উরি ঘটনার ১৭ মাস পর ২০১৭ সালের জুন মাসে সাংহাই কো-অপারেশনের মঞ্চে নওয়াজ শরিফের সঙ্গে তাঁর দেখা হয় বটে৷ কিন্তু সেটা ছিল নিছকই সৌজন্য সাক্ষাৎ৷ তবে সেই ঘটনার পর আর কখনোও পাক রাষ্ট্রপ্রধানদের মুখোমুখি হননি মোদী৷ এমনকী চলতি বছর লন্ডনে অনুষ্ঠিত কমনওয়েলথ হেডস অফ গভর্মেন্ট মিটিংয়ে পাক প্রধানমন্ত্রী শাহিদ আব্বাস খাকানকে কৌশলে এড়িয়ে যান তিনি৷ তবে এ দিনের সাংহাই সম্মেলনে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কোনও সম্ভাবনা নেই৷
The post পাক প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন মোদীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sUxnbV
No comments:
Post a Comment