ওয়াশিংটনঃ পুষে রাখা জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাও! ফের পাকিস্তানকে বার্তা দিল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মাইক পোমপেও পাকিস্তানের সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক হয়। সেই বৈঠকে মার্কিন বিদেশ সচিব বলেন, কোনওরকম বিভেদ না করে সমস্ত জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করুক ইসলামাবাদ।
মার্কিন বিদেশ সচিবের মুখপাত্র জানান, বাজওয়ার সঙ্গে ফোনে কথা বলেন পোমপেও। পাক-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আফগানিস্তানে রাজনৈতিক স্থিরতা আনতে ভূমিকা পালন এবং প্রতিটি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্রও দীর্ঘদিন ধরে পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য বলে অভিযোগ করছে। আফগান তালিবান এবং তাদের সহযোগী, হাক্কানি নেটওয়ার্ক সহ অন্যান্য একাধিক জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে রীতিমতো সক্রিয়। পাকিস্তান থেকে ভারতের পাশাপাশি আফগানিস্তানেও সন্ত্রাস পরিচালিত হচ্ছে।
The post পুষে রাখা জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নাও! পাকিস্তানকে বলল আমেরিকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JK0sBw
No comments:
Post a Comment