নয়াদিল্লি: গড়ে ২৩ জন এই ভাবে মারা যান৷ পথদুর্ঘটনার কবলে পড়ে তাদের মৃত্যু হয়৷ তবে এখানে একটা সংশোধনী রয়েছে৷ ঠিক পথ দুর্ঘটনা নয়৷ চলন্ত ট্রাক বা লরি থেকে যে সব বড় বড় লোহার শিক বা রড বেরিয়ে থাকে, তার সঙ্গে ধাক্কা লেগে প্রতিদিন দেশে মৃত্যু হয় ২৩ জনের৷
সমীক্ষা বলছে দেশের রাস্তায় চালকরা এতটাই অসাবধান যে দুটি গাড়ির মধ্যে নিরাপদ দূরত্বও বজায় থাকেনা৷ ফলে বড় বড় লরি বা ট্রাকের থেকে বেরিয়ে থাকা জিনিসের ধাক্কা লেগে মৃত্যু হয় অনেকের৷ সেই সংখ্যাটা নাকি দিনে ২৩৷ সরকারের পক্ষ থেকে কড়া আইন করে বলে দেওয়া হয়েছে, প্রয়োজনের অতিরিক্ত ও বহন ক্ষমতার অতিরিক্ত জিনিস নিয়ে যেতে পারবে না ট্রাকগুলি৷ কিন্তু, সে আইনকে থোড়াই কেয়ার৷
দিব্যি চলছে দিনের পর দিন অতিরিক্ত মাল বোজাই করে নিয়ে যাওয়ার প্রবণতা৷ ফলে ট্রাকের বাইরে সেই সব জিনিস বেরিয়ে থাকছে বিপজ্জনক ভাবে৷ এতেই অসতর্কতার মুহুর্তে বাড়ছে দুর্ঘটনা৷
২০১৬ সালে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, এই ধরণের পথদুর্ঘটনার হার কমেছিল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে৷ কিন্তু, সেই সংখ্যা দুর্ভাগ্যজনক ভাবে বেড়েছে ২০১৭-১৮ সালে৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও কর্ণাটকে এভাবে মৃত্যুর সংখ্যা কমেছে৷ তবে পরিস্থিতি খারাপ উত্তর প্রদেশে৷ ২০১৬ সালে এই সংখ্যা ছিল ১৬২৯, সেখানে ২০১৭ সালে সংখ্যাটা পৌঁছেছে ২৯১৭-এ৷

দেশের রাস্তাঘাটের নিরাপত্তা ক্রমশই যেন মরণফাঁদ হয়ে উঠছে৷ সরকারি হিসেব অনুযায়ী, দেশে পথ দুর্ঘটনায় প্রতি সাড়ে তিন মিনিটে মারা যান একজন৷ পথ দুর্ঘটনা সংক্রান্ত গত বছরের রিপোর্টে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ২০১৭ সালে পথ দু দুর্ঘটনার সংখ্যা ৪ লাখ ৮১ হাজার আর তাতে প্রাণ হারায় প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ৷
অর্থাৎ আগের বছরের তুলনায় তিন শতাংশ বেশি৷ তামিলনাড়ু পথ দুর্ঘটনার শীর্ষে৷ এরপর মধ্যপ্রদেশ এবং কর্নাটক৷ এছাড়া শহর-ভিত্তিক হিসেবে চেন্নাইয়ে শহরে পথ দুর্ঘটনার সংখ্যা সবথেকে বেশি – ৭,৪৮৬৷ কিন্তু মারা যায় বেশি রাজধানী শহর দিল্লিতে – ১,৫৯১৷
রিপোর্টে বলা হয়, অপ্রাপ্তবয়স্ক, অর্থাৎ যাঁদের বয়স ১৮ বছরের নীচে, মারাত্মক দুর্ঘটনা ঘটে তাদের হাতেই বেশি৷ তবে গত বছর সবথেকে বেশি পথ দুর্ঘটনার জন্য দায়ী ২৫ থেকে ৩৫ বছর বয়সি চালকরা৷ তাছাড়া দুর্ঘটনায় যারা প্রাণ হারায় তাদের ৮৩ শতাংশের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে৷
The post প্রতিদিন এই দুর্ঘটনায় মারা যান গড়ে ২৩ জন! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JxmIer
No comments:
Post a Comment