Sunday, June 10, 2018

অবসরে রাস্তা সারিয়ে ‘কর্মজীবন’ শুরু গঙ্গাধরের

হায়দরাবাদ: কর্মস্থল থেকে ছুটি মিললেও এখনও কর্মব্যস্ত তিনি৷ নিজামের শহর হায়দরাবাদের দাঁত বের করা রাস্তার দিকে প্রশাসন ফিরে না তাকালেও তিনি তাকিয়েছেন৷ অবসরপ্রাপ্ত রেলকর্মী গঙ্গাধর তিলক কাটনাম নাগরিক পরিষেবায় নিজেকে নিয়োজিত করার লোভ সমালাতে পারেননি৷ তাই, প্রশাসনের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়ে নিয়েছেন৷

হায়দরাবাদ শহরের বেশিরভাগ রাস্তার গর্ত বোজানোর কাজ নিজের হাতেই করে চলেছেন গঙ্গাধর৷ এখনও পর্যন্ত প্রায় এক হাজার ১০০টি গর্ত বুজিয়ে ফেলেছেন তিনি৷ যার জন্য কারও থেকে আর্থিক সাহায্য নেননি৷ নিজের পেনশনের টাকা দিয়েই রাস্তা সারানোর কাজ করে চলেছেন৷ এটাই এখন তাঁর নতুন মিশন৷ আর প্রতিদিন সকালে উঠে চায়ের কাপে চুমুক ও সংবাদপত্রে মুখ গুজে সময় কাটানোর বদলে পথে নেমে পড়েন তিনি৷ গাড়ি নিয়ে সারা শহর ঘুরে চিহ্নিত করেন রাস্তার গর্ত৷ সেই মতো শুরু করেন গর্ত বোজানোর কাজ৷ আর তার গাড়ির পিছনেই রাখা থাকে গর্ত বোজানোর সরঞ্জাম৷

কিন্তু, এর শুরুটা কীভাবে হয়েছিল? তাঁর কথায়, ‘ একদিন গাড়ি চালিয়ে যাওয়ার সময় তার চাকা রাস্তার গর্তে পড়ে যায়৷ আর সেখান থেকে কাঁদাভরতি জল ছিটকে গিয়ে পড়ে পাশেই দাঁড়িয়ে থাকা পথশিশুদের উপর৷ সঙ্গে সঙ্গে ৫ হাজার টাকা খরচ করে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাস্তার গর্ত বুজিয়ে ফেলি৷’ আর তার পর থেকেই চলছে রাস্তা সারাইয়ের কাজ৷ তবে, অবসর সময়েই নয় চাকরিরত অবস্থাতেও তিনি এই কাজ করতেন বলে জানিয়েছেন ৬৭ বছর বয়সী গঙ্গাধর৷

তিনি বলেন, ‘এর পর থেকেই তা নেশার মতো হয়ে দাঁড়ায়৷ অফিসের লাঞ্চের সময়ও আমি বেরিয়ে পড়তাম৷ রাস্তা বুজিয়ে ফের অফিসে ফিরে আসতাম৷ খানাখন্দে ভরতি এই রাস্তার জন্যই অনেককেই দুর্ঘটনার মুখে পড়তে দেখেছি৷’  বর্তমানে অনেকেই তার এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন৷ আর গঙ্গাধর গড়ে তুলেছেন ‘শ্রমদান’৷ ২০১২ সালে কিছুটা হলেও টনক নড়ে প্রশাসনের৷ কিছু উপরকরণ সরবরাহের কাজ শুরু করে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন৷ আর এখন বাবার দেখানো পথে হাঁটতে শুরু করেছে গঙ্গাধরের ছেলেও৷ অর্থ দিয়ে বাবাকে সাহায্য করে চলেছেন তিনি৷

The post অবসরে রাস্তা সারিয়ে ‘কর্মজীবন’ শুরু গঙ্গাধরের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2l1CB1W

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez