হাওড়া: ভয়াবহ আগুন উলুবেড়িয়ার ৬ নম্বর জাতীয় সড়কের নিমদিঘিতে। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে নিমদিঘি সংলগ্ন একটি হোগলার গোডাউনে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় চার থেকে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে এই হোগলার গোডাউন গড়ে উঠেছিল বলে স্থানীয় সূত্রের খবর। উপযুক্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকার কারণেই এই অঘটন ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
প্রায়ই সেই হোগলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। এই হোগলার গোডাউন ছাড়াও পাশে থাকা দুটি বাড়িতে আগুন লেগে যায়। তবে তাতে কোনও হতাহতের খবর নেই।
The post ভোরের আগুনে ভস্মীভূত উলুবেড়িয়ার গোডাউন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2sN9BiT
No comments:
Post a Comment