Monday, June 11, 2018

গুরুতর অসুস্থ যীশু, হতে পারে অস্ত্রোপচার

কলকাতা: সুখ আর দুঃখ, যেন কয়েনের এপিট আর ওপিট। বাবা-মেয়ের সাফল্যের হঠাৎ হল ছন্দপতন। গুরুতর অসুস্থ অভিনেতা যীশু সেনগুপ্ত। বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি নায়ক। জানা গিয়েছে, অস্ত্রোপচার হতে পারে নায়কের।

গতকাল বিকেলে মারাত্মক পেট ব্যথা শুরু হয় যিশুর। অবস্থা বেগতিক দেখে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরই, সঙ্গে -সঙ্গে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তাঁকে। ডাক্তারের তরফ থেকে জানানো হয়েছে, “গল্ডব্লাডারের জন্যই এই পেট ব্যথা। একটা ছোট অপারেশন করতে হতে পারে। তবে যদি ওষুধে কাজ করে, তাহলে ্ অপারেশন করতে হবে না!”

গোটা বছরটাই টাইট শিডিউলের মধ্যে রয়েছেন নায়ক। বিগত কয়েক মাস ধরে যেন দম ফেলার সময় নেই হিরোর। একদিকে মেয়ের সঙ্গে তাঁর প্রথম ছবি ‘উমা’র প্রচারে। অন্যদিকে ‘এক যে ছিল রাজা’র পোস্ট প্রোডাকশনের কাজ। আবার সামনে সৃজিতের চৈতন্য সব মিলিয়ে নিজের খেয়ার করার সময় পাচ্ছিলেন না যিশু। আর তাতেই এই বিপত্তি। তবে সূত্রের খবর, আপাতত নাকি সুস্থ আছেন অভিনেতা।

আরও পড়ুন: ‘সমীর’কে নিয়ে ফিরছেন বনশালি

প্রসঙ্গত, বাবা-মেয়ের জুটি মনে ধরেছে সিনেপ্রেমীদের। শুধু কলকাতা নয়! ভারত সহ ভারতের বাইরে প্রশংসিত ‘উমা’। লাগামছাড়া ভিড় টিকিট কাউন্টারের বাইরে। প্রথমদিন থেকে ঝুলছে ‘হাউজফুল’-এর বোর্ড। একবার নয়! বারবার এই সিনেমা দেখতে আসছেন দর্শকরা।

এদিকে যিশুর সঙ্গে আরও একবার জুটি বেঁধে ফেলেছেন সৃজিত। প্রতিবার নব নব রূপে পরিচালকের ক্যামেরায় ধরা পড়ছেন যীশু সেনগুপ্ত। এবারের অবতার চৈতন্য। সিনেমার নাম ‘গৌরঙ্গ ইতিকথা’। নেপথ্যে প্রযোজক রানা সরকার।

ছোটপর্দায় মতো বড়পর্দাতেও রানার হাত ধরে যিশু আসছেন চৈতন্য রূপে। তবে ‘গৌরাঙ্গ ইতিকথা’ চৈতন্য দেবের জীবন চিত্র নয়। এই ছবিতে মূলত চৈতন্যর মধ্যবয়সটাই দেখানো হবে। যে পর্বে থাকবে চৈতন্যর সামাজিক-রাজনৈতিক চিন্তাধারা থেকে শুরু করে তাঁর মৃত্যু নিয়ে রহস্য। পিরিয়ড পিসটি লিখছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। এই প্রথম সৃজিত অন্যকারও লেখায় পরিচালনা করবে। পরিচালক বলেন, “চৈতন্যের সামাজিক আর ভক্তিমূলক দিক ছাড়া বাকি কিছু নিয়ে বিশেষ ধারণা ছিল না। রানার আবার এ বিষয়ে প্রচুর জ্ঞান। যেগুলো শুনে আমার ফ্যাসিনেটিং লাগল। তাই ‘গৌরঙ্গ ইতিকথা’ তৈরি করতে নেমে পড়লাম।”

আরও পড়ুন: বিয়ের পর কেমন বাড়িতে থাকবেন ‘রামলীলা’?

যদিও সৃজিতের এই ছবিতে যীশুকে নেওয়া নিয়ে উঠছে পক্ষপাতীতের প্রশ্ন। কিন্তু পরিচালকের সাফ কথা, “যে চরিত্রের জন্য যাকে মানানসই মনে হয় তাকেই নিই। আর চৈতন্যের ভূমিকায় দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে এমন কাউকেই নিতে হতো।”

The post গুরুতর অসুস্থ যীশু, হতে পারে অস্ত্রোপচার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2l0t4Z2

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez