আজকের গোচর
রবি : বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে, চন্দ্র: মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে, মঙ্গল: মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে বুধ: বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে, বৃহস্পতি(ব): তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে, শুক্র: কর্কট রাশিতে পুর্নবসু নক্ষত্রে, শনি(ব): ধনু রাশিতে পূর্বাষাড়া নক্ষত্রে, রাহু: কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, কেতু: মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে৷
আজকের রাশিফল: ১০ জুন ২০১৮, রবিবার
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) আজ মেষ রাশির জাতক জাতিকার দিনটি ব্যয়বহুল হতে পারে। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ভালো যাবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সি ব্যবসায় আশানুরূপ ফল লাভের আশা করা যায়। বিদেশ থেকে ভালো কোনও সংবাদ পেতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক উদ্দেশ্যে বিদেশ যাত্রার যোগ প্রবল। শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ২
বৃষ (২১ এপ্রিল – ২১ মে) বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বকেয়া বিল বেতন আদায় হওয়াতে আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। আজ কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। বাড়িতে বড় ভাই বোনের সাথে কোনও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা হবার সম্ভাবনা। ঠিকাদারি কাজে বকেয়া বিল আদায় হতে পারে। অংশিদারি বাণিজ্যে ভালো আয়ের যোগ রয়েছে। শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ৩
মিথুন (২২ মে – ২১ জুন) মিথুন রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সাংগঠনিক কোনও কাজে ব্যস্ত হতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বাবার কাছ থেকে উপহার লাভের যোগ প্রবল। পদস্থ কর্মকর্তার আনুকূল্য পেতে পারেন। রাজনৈতিক নেতা কর্মীদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। কোনও প্রভাবশালী নেতার সাহায্য পাবেন। শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ২
কর্কট (২২ জুন – ২২ জুলাই) আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার ভাগ্য আপনার সহায় হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ সফল হবেন। জীবিকা বা ভাগ্য উন্নতির আশায় বিদেশ যাত্রার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। কোনও অতীন্দ্রিয় সাধকের সাহায্য পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও ঝামেলায় ব্যস্ত হতে পারেন। শুভ রং: বাদামি,শুভ সংখ্যা: ২
সিংহ (২৩ জুলাই – ২৩ অগস্ট) সিংহ রাশির জাতক জাতিকার দিনটি বকেয়া বিল আদায়ের যোগ প্রবল। সঞ্চয়ের প্রষ্টোয় সামান্য অগ্রগতি হতে পারেন। খুচরা ও পাইকারি ব্যবসায় লাভের আশা করা যায়। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছু আয় হতে পারে। রাতে আত্মীয়ের বাড়িতে আপ্যায়নে অংশ নিতে পারেন। খাদ্য ও পোশাক ব্যবসায়ীরা আজ ভালো লাভ করতে পারবেন। শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩
কন্যা (২৪ অগস্ট – ২৩ সেপ্টেম্বর) আজ কন্যার জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে কিছু অগ্রগতি আশা করতে পারেন। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশীদারি কাজে কোনও বন্ধু বা আত্মীয়ের সাহায্য আশা করা যায়। ঠিকাদারি ব্যবসায় ভালো আয় রোজগার হবে। শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ২
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) তুলা রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ থাকতে পারে। কর্মস্থলে পদস্থ কর্মকর্তার সাথে কোনও প্রকার বিরোধ দেখা দেবে। সহকর্মীদের সাহায্য পাওয়ার আশা ক্ষিন। ব্যবসায়ীদের দিনটি ঝামেলাপূর্ণ হবে। ক্রয় বিক্রয়ে পরিবহন সংক্রান্ত বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল। শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। সন্তানের সাথে কিছু ভুল বোঝাবুঝি দেখা দেবে। রোমান্টিক যোগাযোগে বাধা বিপত্তির আশঙ্কা। কাজে কর্মে বাধা বিপত্তির আশঙ্কা প্রবল। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ। বিদ্যার্থীদের পড়াশোনায় আগ্রহ কমে আসবে। শুভ রং: লাল,শুভ সংখ্যা: ২
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) ধনু রাশির জাতক জাতিকার কর্মস্থলে কোন প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহার যোগ্য কিছু আসবাব ক্রয় করতে পারেন। যানবাহন লাভের যোগ প্রবল। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে ভালো সংবাদ আসতে পারে। মায়ের কাছ থেকে কিছু অর্থ লাভের সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে প্রত্যাশা পূরণের যোগ প্রবল। শুভ রং: মেরুন,শুভ সংখ্যা: ৫
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) মকর রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদেশ থেকে ভালো কোনও সংবাদ আসতে পারে। ছোট ভাই বোনের সাথে কিছু তর্ক বিতর্ক হবার আশঙ্কা। আজ ট্যাক্সি চালকদের ভালো আয় হবে। সাংবাদিকদের দিনটি ঝামেলাপূর্ণ। কর্মস্থলে কোনও তথ্য বিভ্রাটের সম্মুখীন হতে পারেন। ব্যবসায়ীদের জাল টাকা সম্পর্কে সতর্ক হতে হবে। শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৫
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগার বৃদ্ধি পাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভের যোগ দেখা যায়। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারেন। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হবে। বিদেশ থেকে কোনও ভালো সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীক যোগাযোগ শুভ। শুভ রং: সাদা,শুভ সংখ্যা: ১
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) মীন রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। চাকরিজীবিরা কাজে ব্যস্ত থাকতে পারেন। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে অগ্রগতি আশা করতে পারেন। জীবন সাথীর সাথে ছোট বিষয়ে মনোমালিন্য হবার আশঙ্কা প্রবল। শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩
The post রবির রাশিচক্রে কী আছে আপনার ভাগ্যে? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2kXSmaf
No comments:
Post a Comment