Sunday, June 10, 2018

২০১৯-এ প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়, বলছে শিবসেনা

মুম্বই: প্রধানমন্ত্রী হতে চলেছেন প্রণব মুখোপাধ্যায়? বিজেপির জোটসঙ্গীর কথায় অন্তত তেমনই ইঙ্গিত৷ শিবসেনার দাবি প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারে আরএসএস!

তাদের দাবি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি৷ সেখানেই নিজেদের রাজনৈতিক চাল খেলবে আরএসএস৷ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নাম প্রস্তাব করা হবে প্রণব বাবুর৷ এমনই মনে করছে শিবসেনা। মনে করা হচ্ছে, প্রণব মুখার্জিকে নিজেদের সম্মেলনে ডেকে নিয়ে আসার পিছনে এই রাজনৈতিক অঙ্কই কাজ করছে।

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি৷ বিজেপি মুখপাত্র রাম কদম জানিয়েছেন বিরোধীদের সব জল্পনা ব্যর্থ করে ২০১৯ সালে ক্ষমতায় আসবে বিজেপি৷

শিবসেনা নিজস্ব মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে দাবি করেছে, ২০১৯-এর লোকসভা নির্বাচনে যদি বিজেপি সরকার গঠনে ব্যর্থ হয়, তা হলে প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরা যেতে পারে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে।
সম্পাদকীয়তে লেখা হয়েছে, আরএসএস কোনো দিনই শিবসেনা প্রধান বাল ঠাকরেকে আমন্ত্রণ জানায়নি নিজেদের মঞ্চে বক্তব্য রাখার জন্য। কিন্তু মুসলমান সম্প্রদায়ের মন জয়ে ইফতার পার্টির আয়োজন করছে।

আরএসএসের সভায় প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতি যে শিবসেনা ভাল ভাবে নেয়নি, তা আগে থেকেই স্পষ্ট করে দিয়েছিল তারা৷ এরপর এই সমালোচনা স্বাভাবিক প্রতিক্রিয়া বলেই মনে করছেন রাজনৈতিক নেতৃত্ব৷ সামনায় বলা হয়েছে আরএসএস পরিস্থিতি বুঝে কাজ করতে চাইছে৷ মুসলিম তোষণের রাস্তায় নেমেছে তাঁরা৷ প্রসঙ্গত, বিজেপির সম্পর্ক ফর সমর্থনের কূটনীতি শিবসেনার কাছে ব্যর্থ হয়েছে৷ কারণ গেরুয়া শিবিরকে নিয়ে খুব একটা খুশি নয় শিবসেনা, তা তারা বহুবার বুঝিয়েও দিয়েছে৷

তাদের পরিষ্কার কথা, এখন যা পরিস্থিতি তাতে বিজেপির আসন কমতে পারে ১১০টি। আর সেই কারণে নিজেদের লোককে প্রধানমন্ত্রী পদে বসানো সম্ভব হবে না। নিরপেক্ষ মুখ হিসাবে তাই তুলে ধরা হতে পারে প্রণবের নাম। তবে আগামী প্রধানমন্ত্রী হিসাবে প্রণববাবুকেই প্রকৃত যোগ্য ব্যক্তি হিসাবে বর্ণনা করে শিবসেনার দাবি, বিজেপি সরকার গঠনে ব্যর্থ হলে তাদের এই মত ভেবে দেখা যেতে পারে।

The post ২০১৯-এ প্রধানমন্ত্রী পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়, বলছে শিবসেনা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xW2dqD

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez