Thursday, August 1, 2019
Congress welcomes SC order, hits out at BJP government on Unnao rape case
from India | The Indian Express https://ift.tt/2yu1TfZ
জুলাই মাসের বেতন হল না BSNL, MTNL কর্মীদের
নয়াদিল্লি: সময় মতো বেতন হল না রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল কর্মীদের৷ বৃহস্পতিবার মোট ১.৯৮ লক্ষ বিএসএনএল এবং এমটিএনএল কর্মীদের জুলাই মাসের বেতন হয়নি৷ তবে বিএসএনএল চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পিকে পুরওয়ার জানিয়েছেন, ৫ অগস্ট জুলাই মাসের বেতন হয়ে যাবে৷ যদিও ইউনিয়ন নেতার বক্তব্য, তেমন কোনও তথ্য ম্যানেজমেন্ট তাদের জানায়নি৷
এই মূহুর্তে বিএসএনএলের ১.৭৬ লক্ষ এবং এমটিএনএলের ২২,০০০ লক্ষ কর্মী রয়েছে৷ সাধারণত বেতন প্রতি মাসের শেষ দিনে তাদের অ্যাকাউন্টে জমা পড়ে যেত৷
এই নিয়ে দ্বিতীয় বার এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এই দুই সংস্থার বেতন সময় মতো হল না৷ এর আগে আর্থিক সংকটের জন্য ফেব্রুয়ারি মাসের বেতন পেতে মার্চ মাসের মাঝামাঝি হয়ে গিয়েছিল৷
বেতন বাবদ বিএসএনএলের মোট খরচ ৭৫০-৮৫০ কোটি টাকা এবং এমটিএনএলের ১৬০ কোটি টাকা ৷ এমটিএনএলের ডিরেক্টর সুনীল কুমার জানিয়েছেন, কোম্পানি বকেয়া পাওনা আদায় করছে তার পরেই খুব শীঘ্রই বেতন দিয়ে দেওয়া হবে৷
The post জুলাই মাসের বেতন হল না BSNL, MTNL কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GI9OLa
Unnao rape case: The 5 cases of rape & murders moved out of Uttar Pradesh
from India | The Indian Express https://ift.tt/338NrIG
চলতি বছরেই বাজারে আসছে পাটের তৈরি স্যানিটারি ন্যাপকিন
স্টাফ রিপোর্টার, কলকাতা: জগৎসংসারের ছিছিক্কার অগ্রাহ্য করে মেয়েদের জন্য সস্তায় স্যানিটারি ন্যাপকিন বানানোর যন্ত্র তৈরি করেছিলেন অরুণাচলম মুরুগনন্থম। সেই ‘প্যাডম্যান’-এর ভারতেই এবার পাট দিয়ে তৈরি স্যানিটারি ন্যাপকিন তৈরি করে সাড়া ফেলল কলকাতার ‘ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশনের (আইজেআইআরএ)। বাজার চলতি স্যানিটারি ন্যাপকিনের মতো কোনও রাসায়নিক পদার্থের ছোঁয়া এতে থাকবে না বলে জানিয়েছেন এখানকার বিজ্ঞানীরা। কম দামে স্বাস্থ্যকর এই স্যানিটারি ন্যাপকিন গ্রামের মহিলাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এই সংস্থা৷ খুব শীঘ্রই এই স্যানিটারি ন্যাপকিন বাজারে আসতে চলেছে৷
বাজারে চলতি স্যানিটারি ন্যাপকিন তৈরি হয় মূলত উডেন পাল্প(কাঠজাত সেলুলোজ) দিয়ে৷ এগুলো বিদেশ থেকেই আমদানি হয়ে থাকে৷ তবে পাটকাঠির গুঁড়ো ও পাটের আঁশের মিশ্রণে যে নতুন ধরনের স্যানিটারি ন্যাপকিন তৈরি হচ্ছে তাতে ন্যাপকিন বানাতে এবার বিদেশি নির্ভরতা কমতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ শুধু তাই নয়, ‘ডিসপোজেবল ন্যাপকিন’ বাড়াবাড়ি রকমের দূষণ ছড়ায়। রাস্তাঘাটে ফেলে দেওয়া সেই রক্তমাখা প্যাড নিয়ে কুকুর-বিড়ালের ছেঁড়াছেঁড়ি, নর্দমা-নদীনালায় ব্যবহৃত প্যাডের স্তূপ জমে যাওয়ার মতো ঘটনা আকছার ঘটে। প্লাস্টিক এবং বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি সেই ন্যাপকিন ৫০০-৮০০ বছরেও মাটির সঙ্গে মেশে না। দূষণের নিরিখে ক্রমশ তালিকার উপরের দিকে উঠতে থাকা ভারতের ক্ষেত্রে যা মারাত্মক।

ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশন সূত্রে খবর, এই প্রকল্পকে সফল করতে গ্রামে গ্রামে ট্রেনিং সেন্টার খোলা হবে৷ সেখানে স্থানীয় মহিলাদেরই নিয়োগ করা হবে৷ এতে গ্রাম্য মহিলাদের অর্থ উপার্জনের রাস্তা খুলবে৷ এই ন্যাপকিন ব্যবহারে মেয়েদের জননতন্ত্রের ক্যানসার হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে বলে গবেষকরা মনে করছে৷ তাঁরা বলছেন, মেয়েদের স্বাস্থ্যবিধির ক্ষেত্রেও দারুণভাবে কাজ করবে এই পাটের ন্যাপকিন৷ শুধু তাই নয়, মৃতপ্রায় পাট শিল্প এই প্রোডাক্টের ফলে আবার প্রাণ পাবে৷
ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ রিসার্চ অ্যাসোসিয়েশনের ডেপুটি ডিরেক্টর ডঃ শ্যামল চক্রবর্তী বলেন, “অনেক স্বনির্ভর গোষ্ঠী আমাদের সঙ্গে যোগাযোগ করছেন৷ কয়েকজনের সঙ্গে মৌ সাক্ষর হয়েছে৷ আশা করছি ৫-৬ মাসের মধ্যে পাটজাত ন্যাপকিন বাজারে আসবে৷”
এই ন্যাপকিনের উপকারিতার পাশাপাশি কম দাম শুনে আগ্রহী অনেকেই। ডঃ শ্যামল চক্রবর্তী বলেন, “পাট থেকে যে শুধু বস্তা নয় অনেক কিছুই তৈরি করা যায়, এ তারই উদাহরণ। সরকারি শংসাপত্রও পেয়েছি। কয়েকমাস পর থেকেই সব মহিলারাই পাটের তৈরি ন্যাপকিনের উপর নির্ভর করতে পারবেন।”
The post চলতি বছরেই বাজারে আসছে পাটের তৈরি স্যানিটারি ন্যাপকিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31cswSS
জাতীয় সংগীত চলাকালীন জ্ঞান হারিয়ে ফেললেন মোদীর মন্ত্রী
মুম্বই: জাতীয় সংগীতের সময় একপ্রকার বাধ্য হয়েই বসে পড়তে হল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে৷ আর এর পিছনে রয়েছে তার শারীরিক অসুস্থতা৷ মহারাষ্ট্রের শোলাপুরে একটি অনুষ্ঠানের মধ্যে এই ঘটনা ঘটে৷ গলায় সংক্রমণের কারণে কড়া ডোজের অ্যান্টি-বায়োটিকস্ নিচ্ছেন নীতিন গড়করি৷ পরে নাগপুরে ফিরে আসার পর তিনি জানান যে, সুস্থই রয়েছেন এখন৷
জানা গিয়েছে, পুণ্যশ্লোক আহিল্যাদেবী হোলকার শোলাপুর বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি গেস্ট অব অনার হয়ে এসেছিলেন৷ জাতীয় সংগীতের সময় তিনি অসুস্থ বোধ করতে থাকেন৷ কিন্তু দাঁড়িয়ে থাকতে না পেরে তিনি তাঁর নিরাপত্তা রক্ষীকে ধরে বসে পড়েন হঠাৎই৷ এক সংবাদ সংস্থার ভিডিও ফুটেজে এমনটাই উঠে এসেছে বলে জানা যাচ্ছে৷

কড়া মাত্রার ওষুধের কারণেই একটু দুর্বল কেন্দ্রীয়মন্ত্রী, এমনটাই জানা গিয়েছে৷ তবে চিকিৎসার পর জানা যায়, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তচাপ এবং ব্লাড সুগারের মাত্রা স্বাভাবিক রয়েছে. বুধবার সন্ধ্যায় কড়া মাত্রার অ্যান্টিবায়োটিকসের প্রভাবেই হঠাৎ নীতিন গড়করি অসুস্থ হয়ে যান বলে চিকিৎসকেরা জানান৷
এদিকে অমরাবতীতে একটি জনসভা থেকে ফেরার পথে বিমানবন্দরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেখা করেন গড়করির সঙ্গে৷ তবে জানা যাচ্ছে, এই প্রথম নয়, এর আগেও বহু জন সমাবেশে এবং অনুষ্ঠানে নীতিন গড়করিকে জ্ঞান হারাতে দেখা গিয়েছে৷ গত বছর আহমেদনগরে একটি অনুষ্ঠানে তিনি জ্ঞান হারিয়েছিলেন৷ পরে তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়৷ চলতি বছরে এপ্রিলে নির্বাচনী প্রচারেও আহমেদনগরের শিরডিতে মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি৷
The post জাতীয় সংগীত চলাকালীন জ্ঞান হারিয়ে ফেললেন মোদীর মন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OB7Ant
Devendra Fadnavis: Will make Maharashtra drought-free in next five years
from India | The Indian Express https://ift.tt/2Ka4h22
Wednesday, July 31, 2019
‘Will I meet Unnao rape victim’s fate if I complain’: Girl stumps UP senior cop
from India | The Indian Express https://ift.tt/2STKMhf
Dasna temple priest Yati Narasinghanand released from jail
from India | The Indian Express https://ift.tt/pciraez
-
from India | The Indian Express https://ift.tt/2Cxl12d
-
from India | The Indian Express https://ift.tt/30TpQew
-
from World | The Indian Express https://ift.tt/3bYwULC