Wednesday, May 1, 2019
CBI searches YSR Cong leader’s homes, offices over ‘bank fraud’
from India | The Indian Express http://bit.ly/2DEs7iY
Sacked SC officer was in touch with lawyer linked to Anil Ambani case: Police to court
from India | The Indian Express http://bit.ly/2GPY6xz
Madras HC: Puducherry L-G Kiran Bedi can’t interfere in day-to-day affairs of govt
from India | The Indian Express http://bit.ly/2ZLAuTk
MHA issues notice to Rahul Gandhi on his citizenship, Priyanka calls it ‘rubbish’
from India | The Indian Express http://bit.ly/2IRaNLR
Tuesday, April 30, 2019
প্রাক বর্ষায় কম বৃষ্টি, মাথায় হাত চাষিদের
স্টাফ রিপোর্টার , কলকাতা: অতিরিক্ত গরম এবং প্রাক বর্ষায় কম বৃষ্টির জের পড়তে পারে দেশের কৃষিকাজের ক্ষেত্রে। এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় মৌসম ভবন। তাদের তথ্য অনুযায়ী দক্ষিণ পেনিনসুলা দগ ভারতের বেশ কিছু প্রান্তে তুলনামূলক অনেক কম বৃষ্টি হয়েছে। অনেকটাই ঘাটটি রয়েছে ঝড় জলের ফলে তার প্রভাব পরতে পারে চাষের উপর।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী দক্ষিণ পেনিনসুলায় দক্ষিণ-পূর্ব ঘেঁষা ভারতের কে রাজ্যগুলি রয়েছে সেখানে যথেষ্ট বৃষ্টির ঘাটটি রয়েছে। জানা যাচ্ছে পন্ডীচেরী, গোয়া, মহারাষ্ট্রে বৃষ্টির ঘাটতির পরিমান ৩১ শতাংশ। পূর্ব ও উত্তর পূর্ব ভারতে প্রাক বর্ষার মরসুমে ২৩ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। ভারতের বিভিন্ন দিকে প্রাক বর্ষার বৃষ্টির তুলনায় এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমান বেশ কম।
মার্চ থেকে মে, এটাই প্রাক বর্ষার সময়কাল। এই সময়ে বৃষ্টি কম হলে শস্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশী। বৃষ্টি মাটির নীচের তাপমাত্রাকে কমিয়ে আনে ফলে শস্য ফলাতে অনেকটাই সুবিধা হয়। দেখা যাচ্ছে ১৭ এপ্রিল থেকে দেশের প্রত্যেক প্রান্তেই প্রকট গরম পড়েছে এটাই চিন্তার কারন হতে পারে চাষিদের ক্ষেত্রে।
তার উপর মহারাষ্ট্র , গোয়াতে বৃষ্টির ঘাটতি আরও চিন্তা বাড়াতে পারে। কেন্দ্রীয় হাওয়া অফিস জানাচ্ছে, আরব সাগর এবং বঙ্গোপসাগরের আর্দ্র হাওয়াই ঝড় বৃষ্টির পথকে সহজ করে। আরব সাগরের দিকে তুলনায় এই আর্দ্র অবস্থা কম তৈরি হয়েছে বলে বৃষ্টির ঘাটতি হয়ে রয়েছে। ফলে শস্যের ভবিষ্যৎ খারাপ হতে পারে।

আবহবিদরা জানাচ্ছেন, পশ্চিম ঘাট পর্বতমালা এবং উত্তর – পূর্ব ভারতের চাষবাস অনেকটাই নির্ভরশীল প্রাক বর্ষার বৃষ্টির উপরে। এইসব অঞ্চলে বৃষ্টির ঘাটতির ফলে আগামী দিনে অশনি সংকেত হতে পারে। তবে এখনও পুরো মেস মাস রয়েছে। এই সময়ে আর্দ্র হাওয়া তৈরি হয়ে বেশী বৃষ্টি হয়ে ঘাটতি পূরণ করলে তখন অনেকটাই স্বস্তি মিলবে চাষিদের। না হলে খারাপ খবরের ইঙ্গিত স্পষ্ট হবে। বিশেষ করে আখ , রেশম চাষ অনেকটাই হয় দক্ষিণ ও দক্ষিণ – পূর্ব এবং উত্তর – পশ্চিম ভারতে। তা ক্ষতিগ্রস্ত হতে পারে।
পাহাড় ঘেরা অঞ্চলে আপেল চাষের ক্ষতি হতে পারে। কম বৃষ্টিতে পাহাড়ের জঙ্গলে দাবানল হওয়ার সম্ভাবনাও থাকে। আর এর জন্যই প্রয়োজন বৃষ্টির।
The post প্রাক বর্ষায় কম বৃষ্টি, মাথায় হাত চাষিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2Vx4HpX
সূর্যের তাপ নয়, অতিরিক্ত আর্দ্রতাতেই হাঁসফাঁস অবস্থা মহানগরের
সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আর্দ্রতার জেরেই তুলনামূলক বেশী গরম অনুভূত হচ্ছে কলকাতায়। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বিগত সপ্তাহ দুয়েক ব্যাপক গরম অনুভূত হয়েছে কলকাতাসহ শহরতলিতে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ৩৭ ডিগ্রি থাকছে।
কিন্তু দেখা যাচ্ছে সেটি স্বাভাবিকের থেকে খুব বেশী নয়। বড় এক থেকে দুই ডিগ্রি। আবহবিদদের মতে এক দুই ডিগ্রি বেশী তাপমাত্রা বিশেষ কিছু নয়। তাহলে এত অস্বস্তির কারন কি ? হাওয়া অফিসের যুক্তি অতিরিক্ত আর্দ্রতা। তার জেরেই গরম তলনামুলক অনেক বেশী অনুভূত হচ্ছে। তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ থাকলেও তা মনে হচ্ছে ৪৫ থেকে ৪৬ ডিগ্রির মতো। পরিভাষায় যাকে বলা হয় ‘রিয়েল ফিল’।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বিগত কয়েকদিনে শহরের আর্দ্রতার পরিমান চলে যাচ্ছে সর্বোচ্চ ৯৫ শতাংশে। সর্বনিম্ন আর্দ্রতার পরিমান পঞ্চাশের বেশী থাকছে। গত ২৪ ঘণ্টায় যেমন সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ছিল ৮৭ শতাংশ, সর্বনিম্ন ৬০ শতাংশ। এটাই নাস্তানাবুদ করে ছাড়ছে শহরবাসীকে।
হাওয়া অফিস জানাচ্ছে, প্রচুর পরিমান দক্ষিণ-পশ্চিমী হাওয়া শহরে প্রবেশ করছে। সেটাই শহরের আর্দ্রতা বাড়াচ্ছে ফল ভুগছে সাধারন মানুষ। তবে আবহবিদদের দাবি এই দক্ষিণ-পশ্চিমী বাতাসে ভরতি আর্দ্রতার কারন ফণী ঘূর্ণিঝড়, যা ইতিমধ্যেই মারাত্মক আকার ধারন করেছে। শুরু করেছে তার দাপট। ব্যাপক বৃষ্টি হচ্ছে অন্ধ্র এবং তামিলনাড়ুতে। দক্ষিণের আর্দ্র বাতাস সাগর মারফত প্রবেশ করছে ডায়মন্ড হারবারে সেখান থেকে হাওয়া প্রবেশ করছে কলকাতার সর্বত্র এবং হয়ে দাঁড়াচ্ছে অস্বস্তির অন্যতম বড় কারন।
তবে এই আর্দ্র হাওয়াই আবার স্বস্তি দিতে পারে বুধবার থেকে। দিতে পারে ঝড় বৃষ্টি কারন মৌসম ভবনের নতুন আপডেট বলছে ঝড়ের অভিমুখ ধীরে ধীরে রাজ্যের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। গত সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়া বিশেষজ্ঞদের ধন্দে রেখে দিয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। প্রথমে মনে করা হচ্ছিল, এটি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে। এ রকমই পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
কিন্তু তার ২৪ ঘণ্টা পরেই সেই পূর্বাভাস থেকে সরে গিয়ে আবহাওয়া দফতর জানায় ‘তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে ওই ঘূর্ণিঝড়।’ ধন্দ আরও বাড়ে যখন বেশ কিছু আবহাওয়া সংস্থা জানায়, এই ঘূর্ণিঝড় মায়ানমার-বাংলাদেশের দিকে ঘুরে যাবে। এর ফলেই রাজ্যের দিকে ঘুরে আসতে পারে।
The post সূর্যের তাপ নয়, অতিরিক্ত আর্দ্রতাতেই হাঁসফাঁস অবস্থা মহানগরের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2LcqzTy
Dasna temple priest Yati Narasinghanand released from jail
from India | The Indian Express https://ift.tt/pciraez
-
from India | The Indian Express https://ift.tt/2Cxl12d
-
from World | The Indian Express https://ift.tt/3bYwULC
-
from Bollywood – The Indian Express https://ift.tt/2PiWHqa