Friday, August 31, 2018
भारत में AIRTEL के 15 सालों के इतिहास पर लगेगी लगाम, छिन जाएगा नंबर 1 का तमगा
from gadgets https://ift.tt/2PnPb94
ফ্রি-তে খাবার দেবে রেল! একটাই শর্ত
নয়াদিল্লি: ফের নির্দেশিকা জারি করল রেলমন্ত্রক৷ তবে, যাত্রীদের উদ্দ্যেশে নয়৷ রেলওয়ে চত্বরে থাকা সমস্ত ফুড স্টলগুলির জন্য নির্দেশিকাটি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় রেলমন্ত্রক রেল চত্বরের ফুড স্টলগুলিতে পয়েন্ট অফ সেল (পিওএস) ডিভাইস অথবা ইলেকট্রনিক বিলিং মেশিন বসানোর নির্দেশ দিয়েছে৷ কিন্তু, নতুন নিয়মে একেবারে বিনামূল্যে যাত্রীরা খাদ্যসামগ্রী পেতে পারবেন৷ ভাবছেন কীভাবে?
নির্দেশিকাটি জারি হতে চলেছে আগামী ১ সেপ্টেম্বর৷ নিয়মটি চালু হওয়ার পর রেলযাত্রী খাদ্যসামগ্রীর বিল দাবি করতে পারবেন৷ আর, দোকানীরা বিল দিতে না পারলে দিতে হবে জরিমানা৷ তবে, জরিমানাটি জানলে অবাক হবেন৷ উক্ত যাত্রীকে বিনামূল্যে খাদ্যসামগ্রী পরিবেশনে বাধ্য থাকবে ওই দোকানী৷ এমনই জানাচ্ছে নতুন নিয়মটি৷ খুব কম সামগ্রীর জন্যও বিল দিতে বাধ্য থাকবেন রেলচত্বরের দোকানীরা৷
কেন্দ্রীয় রেলমন্ত্রকের এক আধিকারিক জানান, ‘যাত্রীরা দাবি করলে দোকানিরা কখনই এড়িয়ে যেতে পারবেন না বিলের বিষয়টি৷ সমস্ত স্টলগুলিকে নজরে রাখা কঠিন বিষয়৷ তবে, এটাই শুরু৷ এইভাবেই নিয়ন্ত্রন করা যাবে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে৷’তিনি যোগ করেন, যাত্রীরা বিষয়টি নিয়ে অসুবিধার সম্মুখীন হলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন কর্তৃপক্ষের কাছে৷ যেসব দোকানিরা রেলওয়ে নিয়ম ভাঙবেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
তবে, ইতিমধ্যেই বেশ কিছু স্টলে ব্যবহার করা হচ্ছে পিওএস মেসিন৷ মূলত যাত্রী অভিযোগের ভিত্তিতেই রেলওয়ে নিয়েছেন পদক্ষেপটি৷ কারণ, বহু সময়ে যাত্রীরা অভিযোগ এনেছেন রেলওয়ে স্টাফসহ দোকানিরা প্রয়োজনের অতিরিক্ত চার্জ করে থাকেন৷ অভিযোগের বেশীরভাগটাই ছিল রেলের কামরাতে খাদ্য পরিবেশনকারীদের বিরুদ্ধে৷
The post ফ্রি-তে খাবার দেবে রেল! একটাই শর্ত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PnEraT
সাত শহরে বিশেষ কুম্ভের আয়োজন করছে আরএসএস
নয়াদিল্লি: সেপ্টেম্বর মাসে দিল্লিতে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভার আগে সঙ্ঘ একটি ‘বৈচারিক’কুম্ভের আয়োজন করার কথা ভেবেছে। বৈচারিক কুম্ভে মূলত উপস্থিত থাকবেন শিল্পী-লেখক বুদ্ধিজীবীরা। বারানসি, অযোধ্যা এলাহাবাদসহ দেশের সাতটি শহরে এই কুম্ভের আয়োজন করা হবে।
‘প্রচলিতভাবে, ভাবের আদানপ্রদান ও মুনিঋষিদের সাক্ষাতের জন্যই কুম্ভ মেলার আয়োজন করা হয়। জানুয়ারি মাসে অর্ধ কুম্ভ শুরু হওয়ার পরই দেশকে সভ্যতার পথে এগিয়ে নিয়ে যেতে আমরা চাইব দেশের সমস্যাগুলি মানুষের কাছে তুলে ধরতে। যাতে তারা এই বিষয়গুলি নিয়ে ভাবনা-চিন্তা করেন’ আরএসএস-এর পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন তাদের সিনিয়র প্রচারক আমীর চাঁদ।
আরএসএসের জেনারেল সেক্রেটারি সুরেশ ভাইয়াজি এই অনুষ্ঠানগুলির বেশ কয়েকটিতে সভাপতিত্ব করবেন। মুম্বাইয়ে ৫ই সেপ্টেম্বর প্রথম কুম্ভে তিনি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন।মুম্বইয়ে সংঘটিত এই ‘সাংস্কৃতিক কুম্ভ’এ মূলত সিনে জগতের তারকারা উপস্থিত থাকবেন। একটি ‘যুব কুম্ভ’ লখনৌতে সংগঠিত করা হবে। পাশাপাশি একটি ‘সমরাস্থা কুম্ভ’ অযোধ্যায় অনুষ্ঠিত হবে। দেশে রামরাজ্যের প্রচার করতে কুম্ভমেলা চলাকালীন ‘সমরাস্থা কুম্ভ’ সংঘটিত করা হবে। আরএসএসের একজন প্রভাবশালী নেতা সূত্রে খবর, কুম্ভমেলা চলাকালীন দলিতদের সাথেও একটি আলোচনায় বসবে তারা।
ভারতের বৈচিত্র্যকে উজ্জাপন করে বারানসিতে ‘সমাবেশী কুম্ভ’এর আয়োজন করা হবে। এরপর পরিবেশ রক্ষার বার্তা দিয়ে প্রয়াগ ও এলাহাবাদে কুম্ভমেলার আয়োজন করা হবে।
এই কুম্ভের আয়োজক কমিটিতে অন্যান্যদের পাশাপাশি রয়েছেন শিল্পী সোনাল মানসিংহ, লেখক নরেন্দ্র কোহলি, চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই এবং সঙ্গীতশিল্পী অনুপ জলোটা। আরএসএসের পক্ষ থেকে জানানো হয়েছে এবারের কুম্ভে বহু সাধু ও গুরুদের দেখা পেতে পারেন মানুষ। যাজ্ঞি বাসুদেবের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
জাতীয়তাবোধ, ভারতীয় তত্ব, ভারতীয় বুদ্ধিজীবীদের উপর মার্ক্সসীয় আধিপত্য, সহনশীল হওয়ার প্রয়োজনীয়তা, পরিবারতন্ত্র, বিশ্বায়নের প্রভাব, হিন্দু ধর্ম প্রভৃতি নিয়ে আলোচনা করা হবে।
আরএসএস লেখক, শিল্পী,কবি, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের তালিকা প্রস্তুত করছে।ডিসেম্বরের মাঝামাঝি বৃন্দাবনে একটি নারী সঙ্ঘ কুম্ভের আয়োজন করার কথা ভেবেছে সঙ্ঘ।
The post সাত শহরে বিশেষ কুম্ভের আয়োজন করছে আরএসএস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2PScqcs
বিজেপির সেই হাতিয়ারে শান দিতেই পথে নামছে বিশ্ব হিন্দু পরিষদ!
অযোধ্যা : সামনে লোকসভা নির্বাচন৷ তাই আরও একবার সামনে আসছে রাম মন্দির ইস্যু৷ যে ইস্যুকে হাতিয়ার করেই বিজেপির পালে হাওয়া লেগেছিল ২০১৪ সালে, আরও একবার তাকেই হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির৷ বিজেপির সেই হাতিয়ারে শান দিতেই পথে নামছে বিশ্ব হিন্দু পরিষদ৷
রাম মন্দির ইস্যুকে উসকে দিতে বৃহস্পতিবার ভিএইচপির-র প্রাক্তন নেতা প্রবীণ তোগাড়িয়ার ঘোষণা মিছিল করা হবে৷ ২১ অক্টোবর লখনউ থেকে অযোধ্যা রাম মন্দির তৈরির স্বপক্ষে মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ৷ এদিন ই তিনি ফইজাবাদ ও অযোধ্যা ঘুরে দেখেন৷ এই মিছিলে যোগ দেওয়ার জন্য বিভিন্ন স্থানীয় নেতার সঙ্গে কথা বলেন তিনি৷
ফইজাবাদে একটি সাংবাদিক সম্মেলন করেন তোগাড়িয়া৷ সেখানে তিনি বলেন রাম জন্মভূমির জন্য হিন্দুদের আত্মত্যাগ কখনও ব্যর্থ হবে না৷ রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দির তৈরি হবেই৷
সেই লক্ষ্যেই যাত্রা করবে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল৷ কেন্দ্র সরকারের ওপর চাপ বাড়াতেই লখনউ থেকে অযোধ্যা মিছিল করা হবে৷ অক্টোবরের ২১ তারিখ রাম জন্মভূমির সমর্থকরা জড়ো হবেন৷ কেন্দ্রের ওপর এই চাপ দেওয়া হবে যাতে, রাম জন্মভূমি নিয়ে সংসদে আইন পাশ করা হয়৷ যাতে রাম মন্দির গড়ে তোলা যায়৷ লক্ষাধিক কর সেবক সেদিন যোগ দেবেন মিছিলে বলে আশা প্রকাশ করেন তোগাড়িয়া৷
প্রসঙ্গত, জুন মাসেই অযোধ্যা ঘুরে গিয়েছেন তোগাড়িয়া৷ বিজেপি সরকারের কাছে রামমন্দির নির্মাণের দাবিও জানিয়েছেন তিনি৷ অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ নামে একটি নতুন হিন্দুত্ববাদী সংগঠনও তৈরি করেছেন তিনি৷ যাদের উদ্দ্যেশ্য রাম মন্দির তৈরি করা৷ গত কয়েক মাস আগেও জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন প্রবীণ তোগাড়িয়া৷ তবে বৃহস্পতিবার তাঁকে দেখা গেল নিরাপত্তারক্ষী ছাড়াই৷
The post বিজেপির সেই হাতিয়ারে শান দিতেই পথে নামছে বিশ্ব হিন্দু পরিষদ! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2CanizM
গোরুকে এই খাবার খাওয়ালেই নাকি কমবে গ্লোবাল ওয়ার্মিং
নয়াদিল্লি: গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচতে বড়সড় ভূমিকা নিতে পারে ভারত। আরও স্পষ্টভাবে বলতে গেলে, ভারতের গোরু এই ভূমিকা নিতে পারে। এক গবেষণায় এমনটাই দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। বিশ্বের মধ্যে সবথেকে বেশি পরিমাণ গোরু রয়েছে ভারতেই। আর তাদের এক বিশেষ ধরনের খাবার খাওয়ালে নাকি তারা মিথেন নিঃসরণ কম করে দূষণ কমিয়ে ফেলতে পারে একধাক্কায় অনেকটাই। এভাবেই বাতাস থেকে কার্ব-ডাই-অক্সাইড সরিয়ে ফেলতে পারে ভারত।
গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য কার্বন-ডাই-অক্সাইডের থেকে ২৮ গুন বেশি শক্তিশালী এই মিথেন। এটি একটি ক্ষতিকর গ্রিন হাউস গ্যাস। আর ভারতের বাতাসে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হয়, তার আট ভাগের এক ভাগ আসে গবাদিপশু থেকে। সাধারণত গোরুকে ঘাস খেতে দেওয়া হয়, আর সেই খাবার থেকেই গোরুর শরীর থেকে নির্গত হয় মিথেন গ্যাস। সম্প্রতি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল সায়েন্সে একটি গবেষণা হয় বিজ্ঞানী এরমিয়াস কেবরিয়াবের নেতৃত্বে।
সেই গবেষণাতেই উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। দেখা যাচ্ছে ঘাসের বদেল গোরুকে যদি সমুদ্র শৈবাল শুকিয়ে খাওয়ানো হয়, তাহলে গোরু সেটা খেতেও পছন্দ করে আর তাতে গোরুর মিথেন গ্যাস নিঃসরণও কমে যায়। তিন মাসের পরীক্ষায় দেখা গিয়েছে গোরু ৫৮ শতাংশ কম মিথেন গ্যাস নিঃসরণ করছে। এইভাবে বায়ুদূষণ আর গ্লোবাল ওয়ার্মিং কমানো সম্ভব বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
হিসেব বলছে ২০১৫ তে ভারতে ২৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে বায়ুদূষণের কারণে। এছাড়া দূষণের জেরে অ্যালঝাইমার বা ডিমেনশিয়ার মত রোগও চেপে ধরতে পারে। তাই ভারতের এখনই সচেতন হয়ে যাওয়া উচিৎ বলে মনে করছেন বিজ্ঞানীরা।
The post গোরুকে এই খাবার খাওয়ালেই নাকি কমবে গ্লোবাল ওয়ার্মিং appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LFd9ui
একই পরিবারের চারজনের রহস্য মৃত্যু! ফিরল বুরারি আতঙ্ক
চণ্ডীগড়: রহস্যজনক ভাবে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের৷ হরিয়ানার পতৌদির ব্রিজপুরা গ্রামের ঘটনা৷ গ্রামে ফিরে এসেছে দিল্লির বুরারির সেই পরিবারের ১১ জনের আত্মহত্যার আতঙ্ক৷ বুধবার রাতে এই ঘটনা ঘটে৷ এই চারজনের মধ্যে তিনজনের দেহ গুরুগ্রাম পুলিশ বাড়ির ভিতর থেকে উদ্ধার করে৷ চতুর্থ জন এক বছরের শিশু৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হলে সেখানেই তার মৃত্যু হয়৷
গুরুগ্রাম থেকে ৫০ কিমি দূরে গুরগাঁওয়ের এই পতৌদি গ্রাম৷ স্থানীয় পুলিশ জানিয়েছে বাড়ির ভিতর ঢুকে এক মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা৷ বাকি দুজন মাটিতে মৃত অবস্থায় পড়েছিল৷
আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে পাঠানো হলেও বাঁচানো যায় নি তাকে বলে পুলিশের সূত্র জানাচ্ছে৷ এই ঘটনা প্রথম নজরে আসে এক দুধ বিক্রেতার৷ তিনি বাড়িতে ঢুকে দেখেন রক্তে ভেসে যাচ্ছে মেঝে৷ তাঁরই প্রথম নজরে আসে মৃতদেহগুলি৷
সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন৷ পুলিশ এসে দেহগুলিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ প্রাথমিরভাবে পুলিশের অনুমান ওই পরিবারে একজন বয়স্ক মহিলা. তার ছেলে, পূত্রবধূ ও তাদের সন্তান থাকত৷ রিপোর্ট অনুযায়ী পূত্রবধূই তার শাশুড়ি ও স্বামীকে প্রথমে খুন করে৷ তারপর নিজের সন্তানকে হত্যার চেষ্টা করে৷ পরে নিজে আত্মহত্যা করে৷
কিন্তু কী কারণে পুরো পরিবারের ওপর মহিলার আক্রোশ ছিল, তা এখনও জানা যায়নি৷ ওই পরিবারের আত্মীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷ কথা বলা হচ্ছে পাড়ার প্রতিবেশীদের সঙ্গেও৷ দ্রুত এই ঘটনার সমাধানসূত্র বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ৷
The post একই পরিবারের চারজনের রহস্য মৃত্যু! ফিরল বুরারি আতঙ্ক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2N48TZX
Rooftop solar tariffs drop to lowest-ever in Madhya Pradesh auction
from India – The Indian Express https://ift.tt/2MGeGW7
Dasna temple priest Yati Narasinghanand released from jail
from India | The Indian Express https://ift.tt/pciraez
-
from India | The Indian Express https://ift.tt/2Cxl12d
-
from India | The Indian Express https://ift.tt/30TpQew
-
from World | The Indian Express https://ift.tt/3bYwULC